Posts

আলাদিন

।। আলাদিন ।। ~~ শুভদীপ ~~ শোন রে শোন গল্প এক আশ্চর্য কীর্তি অবাক করা  আগ্রাবার সে রাস্তার ছেলে  আলাদিন নাম সবার জানা। দুষ্ট এক জাদুকর জাফর ফন্দিতে তাকে ফাঁদে ফেলে আনতে পাঠায় জাদু প্রদীপ অন্ধ গুহার গভীর তলে। প্রদীপে যেই হাতের ঘষা আলোর ছটা চারিদিকে বিশালকার দৈত্য জিনি হাজির সে সালাম ঠুকে। তিনটি ইচ্ছা জিনির কাছে  জাদু বলে নিমেষে সারা পৌঁছে দেয় যেখানে খুশি এক পলকে জাদু গালিচা। শোন রে শোন গল্প এক আশ্চর্য কীর্তি অবাক করা  আগ্রাবার সে রাস্তার ছেলে  আলাদিন নাম সবার জানা। আরব্য রজনী গল্পে মাতে  সুলতানের প্রাসাদ বিলাস আলাদিন যায় সাক্ষাতে রাজকুমারী জেসমিন খাস। জেসমিন আর সাথী নাদিয়া দুঃসাহসিক ফন্দি আঁটে ছদ্মবেশে চাকরানী হয়  রাজকুমারী তার মহলেতে। জাদু প্রদীপ হাতিয়ে নেয়  উজির জাফর বদলা নিতে অপহরণ হয় স্বর্ণমহল আলাদিন যায় উদ্ধারেতে। শোন রে শোন গল্প এক আশ্চর্য কীর্তি অবাক করা  আগ্রাবার সে রাস্তার ছেলে  আলাদিন নাম সবার জানা। স্বর্ণপ্রাসাদ আর রাজকুমারী আলাদিন কি পাবে ফিরে  রোমহর্ষক মরু অভিযানে দৈত্য জিনিকে সঙ্গী করে। শোন রে শোন গল্প এক আশ্চর্য কীর্তি ...

বল তুই কি তবে সেই

||বল তুই কি তবে সেই||        ~~ শুভদীপ ~~ বাউন্ডুলে দিন অবুঝ রুটিন চেনাশোনা মাঠ সেই ক্যান্টিন আঁকছে রোদ ছায়ার ছবি  তোর চোখের ভাষা কঠিন আমার শহর সাক্ষী থাকে আসকারা দেয় ইচ্ছেটাকে টেলিফোনের সহজ কথায়  রূপকথা ঘেরে কেন আমাকে বল, তুই কি তবে সেই নাম, কি যে তোকে দিই কাল, অজানা সে স্বপ্নে  ভীষণ ভয় ধরা পড়ায়। কেনা উপহার বইমেলা দেখে  লুকিয়ে খুলিস বন্ধুদের থেকে  পাশে বসলেই ব্যস্ততা ওঠার  এড়ায়না নজর কফির চুমুকে। আনমনা রোববার, হয়না যে দেখা আঙুলে বোনা চুল, না বলা কবিতা  রঙীন কোলাজগুলো শিয়রে বাঁধা মনের কথা তাই সাবধানে রাখা। বল, তুই কি তবে সেই নাম, কি যে তোকে দিই কাল, অজানা সে স্বপ্নে  ভীষণ ভয় তোর ছোঁয়ায়। আকাশনীল জুড়ে, মেঘের জলরং অন্তহীন ছায়াপথে, হেঁটেচলি দুজন তোর প্ৰিয় গান, কোন দূরে বাজে  অগোছালো হাসি, ছুঁয়ে ফেলে মন। বল, তুই কি তবে সেই নাম, কি যে তোকে দিই কাল, অজানা সে স্বপ্নে  ভীষণ ভয় কাছে আসায়।

তোমায় ভালোবাসি গান

|| তোমায় ভালোবাসি ||         ~~শুভদীপ~~ মেয়ে : নন্দনে ভেজা বৃষ্টিতে রংপেন্সিলের পোর্ট্রেটে ভোরের কোনো স্বপ্নতে তোমাকে চাই ব্রেকফাস্টের কফির ধোঁয়া তোমার হাতের ছোঁয়া বইমেলার লিটল ম্যাগাজিনে তোমাকে চাই কোন জাদু চালান আফরুদাইটি তোমায় ভালোবাসি ভিড়ের মাঝেও একা দুজনে তোমায় ভালোবাসি ছেলে: খোলা চুল ওড়ে বৈশাখী হাওয়ায়  তোমার হাসি শ্রাবণে বৃষ্টি ঝরায় ব্যস্ত তুমি ঝুঁকে শাড়ি সামলাতে  আমি শাটার চাপি ক্যামেরা হাতে তোমার পারফিউম ভাসে বাতাসে  তোমায় ভালোবাসি দুজনে:  পৌষের বালাপোষ বলে আবদারে  তোমায় ভালোবাসি মেয়ে: ধরা দিতে সেলফিতে রামধনু ওঠা ঝর্ণাতে প্রিয় রেস্তোরার ডিনারে তোমাকে চাই ছেলে: তোমার ভাবনা পাখির ডানা মেলা দেখে  আমার মন তোমার কাছে হারাতে চায় দুজনে:  বাগদান আর নতুন কি মানে রাখে তোমায় ভালোবাসি ভিড়ের মাঝেও একা দুজনে তোমায় ভালোবাসি মেয়ে: বাঁধা পড়ে গেছি সেই সপ্তপদীতে  ঘুম ভাঙে আদরের বেড টিতে বাঁধা পড়ে গেছি সেই সপ্তপদীতে  ঘুম ভাঙে আদরের বেড টিতে অফিসের ল্যাপটপ অবকাশ খোঁজে ভীষণ ব্যস্ততায় তুমি তারা দেখা সন্ধ্যা ছেলে: টিউলিপ মান ভাঙ্গায় খুনসু...

তোমায় ভালোবাসি

|| তোমায় ভালোবাসি ||          ~~শুভদীপ~~ Female voice : নন্দনে ভেজা বৃষ্টিতে রংপেন্সিলের পোর্ট্রেটে ভোরের কোনো স্বপ্নতে তোমাকেই চাই ব্রেকফাস্টের কফির ধোঁয়া আমার হাতে তোমার ছোঁয়া বইমেলার সেই লিটল ম্যাগাজিনে কোন জাদু চালান আফরুদাইটি ভিড়ের মাঝেও একা হই দুজনে 2 Male voice : (খোলা চুল ওড়ে বৈশাখী হাওয়ায়  তোমার হাসি শ্রাবনের বৃষ্টি ঝরায় তোমার পারফিউম ভাসে আশ্বিনের মেঘরাশি পৌষের বালাপোষ বলে তোমায় ভালোবাসি।) Female voice : ধরা দিতে সেলফিতে রামধনু ওঠা ঝর্ণাতে প্রিয় রেস্তোরার ডিনারেতে তোমাকেই চাই Male voice : ব্যস্ত তুমি ঝুঁকে শাড়ি সামলাতে  আমি শাটার চাপি চোখ ক্যামেরাতে  তোমার ভাবনা পাখির ওড়া দেখে  আমার মন যে তোমার কাছে বাঁধা বাগদান আর নতুন কি মানে রাখে 2 (খোলা চুল ওড়ে বৈশাখী হাওয়ায়  তোমার হাসি শ্রাবনের বৃষ্টি ঝরায় তোমার পারফিউম ভাসে আশ্বিনের মেঘরাশি পৌষের বালাপোষ বলে তোমায় ভালোবাসি।) Female voice : আশীর্বাদ করেন প্রজাপতি চারহাতে  ঘুম ভাঙে আদরের বেড টিতে অফিসের ল্যাপটপ অবকাশ খোঁজে  তারা দেখা সন্ধ্যা তুমি ভীষণ ব্যস্ততায় টিউলিপ মান ভাঙ্গায় ...