Posts

Showing posts from May, 2021

তোমায় ভালোবাসি

|| তোমায় ভালোবাসি ||          ~~শুভদীপ~~ Female voice : নন্দনে ভেজা বৃষ্টিতে রংপেন্সিলের পোর্ট্রেটে ভোরের কোনো স্বপ্নতে তোমাকেই চাই ব্রেকফাস্টের কফির ধোঁয়া আমার হাতে তোমার ছোঁয়া বইমেলার সেই লিটল ম্যাগাজিনে কোন জাদু চালান আফরুদাইটি ভিড়ের মাঝেও একা হই দুজনে 2 Male voice : (খোলা চুল ওড়ে বৈশাখী হাওয়ায়  তোমার হাসি শ্রাবনের বৃষ্টি ঝরায় তোমার পারফিউম ভাসে আশ্বিনের মেঘরাশি পৌষের বালাপোষ বলে তোমায় ভালোবাসি।) Female voice : ধরা দিতে সেলফিতে রামধনু ওঠা ঝর্ণাতে প্রিয় রেস্তোরার ডিনারেতে তোমাকেই চাই Male voice : ব্যস্ত তুমি ঝুঁকে শাড়ি সামলাতে  আমি শাটার চাপি চোখ ক্যামেরাতে  তোমার ভাবনা পাখির ওড়া দেখে  আমার মন যে তোমার কাছে বাঁধা বাগদান আর নতুন কি মানে রাখে 2 (খোলা চুল ওড়ে বৈশাখী হাওয়ায়  তোমার হাসি শ্রাবনের বৃষ্টি ঝরায় তোমার পারফিউম ভাসে আশ্বিনের মেঘরাশি পৌষের বালাপোষ বলে তোমায় ভালোবাসি।) Female voice : আশীর্বাদ করেন প্রজাপতি চারহাতে  ঘুম ভাঙে আদরের বেড টিতে অফিসের ল্যাপটপ অবকাশ খোঁজে  তারা দেখা সন্ধ্যা তুমি ভীষণ ব্যস্ততায় টিউলিপ মান ভাঙ্গায় ...