তোমায় ভালোবাসি গান
|| তোমায় ভালোবাসি || ~~শুভদীপ~~ মেয়ে : নন্দনে ভেজা বৃষ্টিতে রংপেন্সিলের পোর্ট্রেটে ভোরের কোনো স্বপ্নতে তোমাকে চাই ব্রেকফাস্টের কফির ধোঁয়া তোমার হাতের ছোঁয়া বইমেলার লিটল ম্যাগাজিনে তোমাকে চাই কোন জাদু চালান আফরুদাইটি তোমায় ভালোবাসি ভিড়ের মাঝেও একা দুজনে তোমায় ভালোবাসি ছেলে: খোলা চুল ওড়ে বৈশাখী হাওয়ায় তোমার হাসি শ্রাবণে বৃষ্টি ঝরায় ব্যস্ত তুমি ঝুঁকে শাড়ি সামলাতে আমি শাটার চাপি ক্যামেরা হাতে তোমার পারফিউম ভাসে বাতাসে তোমায় ভালোবাসি দুজনে: পৌষের বালাপোষ বলে আবদারে তোমায় ভালোবাসি মেয়ে: ধরা দিতে সেলফিতে রামধনু ওঠা ঝর্ণাতে প্রিয় রেস্তোরার ডিনারে তোমাকে চাই ছেলে: তোমার ভাবনা পাখির ডানা মেলা দেখে আমার মন তোমার কাছে হারাতে চায় দুজনে: বাগদান আর নতুন কি মানে রাখে তোমায় ভালোবাসি ভিড়ের মাঝেও একা দুজনে তোমায় ভালোবাসি মেয়ে: বাঁধা পড়ে গেছি সেই সপ্তপদীতে ঘুম ভাঙে আদরের বেড টিতে বাঁধা পড়ে গেছি সেই সপ্তপদীতে ঘুম ভাঙে আদরের বেড টিতে অফিসের ল্যাপটপ অবকাশ খোঁজে ভীষণ ব্যস্ততায় তুমি তারা দেখা সন্ধ্যা ছেলে: টিউলিপ মান ভাঙ্গায় খুনসু...