তোমায় ভালোবাসি
|| তোমায় ভালোবাসি ||
~~শুভদীপ~~
Female voice :
নন্দনে ভেজা বৃষ্টিতে
রংপেন্সিলের পোর্ট্রেটে
ভোরের কোনো স্বপ্নতে
তোমাকেই চাই
ব্রেকফাস্টের কফির ধোঁয়া
আমার হাতে তোমার ছোঁয়া
বইমেলার সেই লিটল ম্যাগাজিনে
কোন জাদু চালান আফরুদাইটি
ভিড়ের মাঝেও একা হই দুজনে
2 Male voice :
(খোলা চুল ওড়ে বৈশাখী হাওয়ায়
তোমার হাসি শ্রাবনের বৃষ্টি ঝরায়
তোমার পারফিউম ভাসে আশ্বিনের মেঘরাশি
পৌষের বালাপোষ বলে তোমায় ভালোবাসি।)
Female voice :
ধরা দিতে সেলফিতে
রামধনু ওঠা ঝর্ণাতে
প্রিয় রেস্তোরার ডিনারেতে
তোমাকেই চাই
Male voice :
ব্যস্ত তুমি ঝুঁকে শাড়ি সামলাতে
আমি শাটার চাপি চোখ ক্যামেরাতে
তোমার ভাবনা পাখির ওড়া দেখে
আমার মন যে তোমার কাছে বাঁধা
বাগদান আর নতুন কি মানে রাখে
2 (খোলা চুল ওড়ে বৈশাখী হাওয়ায়
তোমার হাসি শ্রাবনের বৃষ্টি ঝরায়
তোমার পারফিউম ভাসে আশ্বিনের মেঘরাশি
পৌষের বালাপোষ বলে তোমায় ভালোবাসি।)
Female voice :
আশীর্বাদ করেন প্রজাপতি চারহাতে
ঘুম ভাঙে আদরের বেড টিতে
অফিসের ল্যাপটপ অবকাশ খোঁজে
তারা দেখা সন্ধ্যা তুমি ভীষণ ব্যস্ততায়
টিউলিপ মান ভাঙ্গায় খুনসুটি নারাজে
Male voice :
2 (খোলা চুল ওড়ে বৈশাখী হাওয়ায়
তোমার হাসি শ্রাবনের বৃষ্টি ঝরায়
তোমার পারফিউম ভাসে আশ্বিনের মেঘরাশি
পৌষের বালাপোষ বলে তোমায় ভালোবাসি।)
Comments
Post a Comment