আলাদিন
।। আলাদিন ।।
~~ শুভদীপ ~~
শোন রে শোন গল্প এক
আশ্চর্য কীর্তি অবাক করা
আগ্রাবার সে রাস্তার ছেলে
আলাদিন নাম সবার জানা।
দুষ্ট এক জাদুকর জাফর
ফন্দিতে তাকে ফাঁদে ফেলে
আনতে পাঠায় জাদু প্রদীপ
অন্ধ গুহার গভীর তলে।
প্রদীপে যেই হাতের ঘষা
আলোর ছটা চারিদিকে
বিশালকার দৈত্য জিনি
হাজির সে সালাম ঠুকে।
তিনটি ইচ্ছা জিনির কাছে
জাদু বলে নিমেষে সারা
পৌঁছে দেয় যেখানে খুশি
এক পলকে জাদু গালিচা।
শোন রে শোন গল্প এক
আশ্চর্য কীর্তি অবাক করা
আগ্রাবার সে রাস্তার ছেলে
আলাদিন নাম সবার জানা।
আরব্য রজনী গল্পে মাতে
সুলতানের প্রাসাদ বিলাস
আলাদিন যায় সাক্ষাতে
রাজকুমারী জেসমিন খাস।
জেসমিন আর সাথী নাদিয়া
দুঃসাহসিক ফন্দি আঁটে
ছদ্মবেশে চাকরানী হয়
রাজকুমারী তার মহলেতে।
জাদু প্রদীপ হাতিয়ে নেয়
উজির জাফর বদলা নিতে
অপহরণ হয় স্বর্ণমহল
আলাদিন যায় উদ্ধারেতে।
শোন রে শোন গল্প এক
আশ্চর্য কীর্তি অবাক করা
আগ্রাবার সে রাস্তার ছেলে
আলাদিন নাম সবার জানা।
স্বর্ণপ্রাসাদ আর রাজকুমারী
আলাদিন কি পাবে ফিরে
রোমহর্ষক মরু অভিযানে
দৈত্য জিনিকে সঙ্গী করে।
শোন রে শোন গল্প এক
আশ্চর্য কীর্তি অবাক করা
আগ্রাবার সে রাস্তার ছেলে
আলাদিন নাম সবার জানা।
Comments
Post a Comment