বল তুই কি তবে সেই

||বল তুই কি তবে সেই||
       ~~ শুভদীপ ~~


বাউন্ডুলে দিন অবুঝ রুটিন
চেনাশোনা মাঠ সেই ক্যান্টিন
আঁকছে রোদ ছায়ার ছবি 
তোর চোখের ভাষা কঠিন

আমার শহর সাক্ষী থাকে
আসকারা দেয় ইচ্ছেটাকে
টেলিফোনের সহজ কথায় 
রূপকথা ঘেরে কেন আমাকে

বল, তুই কি তবে সেই
নাম, কি যে তোকে দিই
কাল, অজানা সে স্বপ্নে 
ভীষণ ভয় ধরা পড়ায়।

কেনা উপহার বইমেলা দেখে 
লুকিয়ে খুলিস বন্ধুদের থেকে 
পাশে বসলেই ব্যস্ততা ওঠার 
এড়ায়না নজর কফির চুমুকে।

আনমনা রোববার, হয়না যে দেখা
আঙুলে বোনা চুল, না বলা কবিতা 
রঙীন কোলাজগুলো শিয়রে বাঁধা
মনের কথা তাই সাবধানে রাখা।

বল, তুই কি তবে সেই
নাম, কি যে তোকে দিই
কাল, অজানা সে স্বপ্নে 
ভীষণ ভয় তোর ছোঁয়ায়।

আকাশনীল জুড়ে, মেঘের জলরং
অন্তহীন ছায়াপথে, হেঁটেচলি দুজন
তোর প্ৰিয় গান, কোন দূরে বাজে 
অগোছালো হাসি, ছুঁয়ে ফেলে মন।

বল, তুই কি তবে সেই
নাম, কি যে তোকে দিই
কাল, অজানা সে স্বপ্নে 
ভীষণ ভয় কাছে আসায়।

Comments